Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির রাজাপুরে শিশু সন্তানকে রেখে টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রবাসীর স্ত্রী উধাও 
Wednesday September 2, 2020 , 7:08 pm
Print this E-mail this

সন্ধ্যায় ঘুরতে বের হবার কথা বলে ১১ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণ অলংকার নিয়ে উধাও হন বানী

ঝালকাঠির রাজাপুরে শিশু সন্তানকে রেখে টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রবাসীর স্ত্রী উধাও


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুরে ৫ বছরের কন্যা সন্তানকে ফেলে রেখে ১১ লক্ষ টাকা ও ১৩ ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে উধাও হয়েছেন প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় সৌদি প্রবাসী মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের মনিরুজ্জামান তালুকদারের মেয়ে আলিমা জামান বানীর সঙ্গে পাশ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত: আলী আজগড়ের ছেলে সৌদি প্রবাসী মহিউদ্দিন হাওলাদারের সঙ্গে ২০১৫ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পরে স্বামী মহিউদ্দিন হাওলাদার চাকুরীর উদ্দেশ্যে সৌদি পাড়ি জমানোর সময় স্ত্রী আলিমা জামান বানীকে শশুরের (মেয়ের বাবা) বাসায় রেখে যান। দীর্ঘ ছয় বছর সংসার করার পর প্রবাসী স্বামী মহিউদ্দিন গত ২৫ আগষ্ট দেশে আসলে ২৭ আগষ্ট সন্ধ্যায় ঘুরতে বের হবার কথা বলে ১১ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণ অলংকার নিয়ে উধাও হন বানী। তাকে না পেয়ে প্রবাসী মহিউদ্দিন ২৮ সেপ্টেম্বর রাজাপুর থানায় সাধারণ ডায়েরী করেন, যার নং : ৯৭৯।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক