Current Bangladesh Time
সোমবার অক্টোবর ২৬, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির রাজাপুরে পিকআপ ভ্যানের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২ 
Monday February 18, 2019 , 1:11 pm
Print this E-mail this

ঝালকাঠির রাজাপুরে পিকআপ ভ্যানের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুরে পিকআপ ভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী সাম্মি আক্তার মনি (১৬) নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার গালুয়া গ্রামের টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাম্মি উপজেলার ফুলুহার তারাবুনিয়া গ্রামের শহিদুল ইসলাম শামিম মোল্লার মেয়ে এবং পশ্চিম ফুলহার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছরের এসএসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ ঘটনায় আহত ভান্ডারিয়া উপজেলার নুর আলমের ছেলে মোঃ জালাল (২২) ও লক্ষীপুরা গ্রামের আলতাফ মীরের ছেলে মোটর সাইকেল চালক নুরুজ্জামান (২৬)। পুলিশ আরএফএল’র পিকআপ ভ্যান চালক রবিউল ইসলাম (২৭) কে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাজাপুরগামী আরএফএল’র পিকআপ (ঢাকা মেট্রো-অ-১১-৪৬৫৭) মোটর সাইকেলটিকে রং সাইডে গিয়ে সামনাসামনী চাপা দেয়, এতে মোটরসাইকেল আরোহি এসএসসি পরীক্ষার্থী সাম্মি আক্তার ঘটনাস্থলে মারা যান। অপর ২ জন গুরুত্বর আহত হয়। তাদের রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে রেফার্ড করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সাম্মীর নানা কয়েকদিন আগে বিদেশ থেকে বাড়ি আসায় নানা বাড়ি গালুয়া দুর্গাপুরে থেকেই পরবর্তী পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে সাম্মী রেজি. ও প্রবেশপত্র সাথে নিয়ে বাড়ি থেকে আত্মীয়দের সাথে মোটরসাইকেলযোগে নানা বাড়ি বেড়াতে যাওয়ার পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন। রাজাপুর থানার ওসি (তদন্ত) মোঃ মঈনুদ্দিন জানান, পিকআপ ও ভ্যান চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন