Current Bangladesh Time
শুক্রবার জুলাই ৩১, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত 
Thursday July 18, 2019 , 1:07 pm
Print this E-mail this

ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত


নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বাংলাদেশের ফ্লোটিং মার্কেট ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। বৃহস্পতিবার সকাল ৯টায় ঝালকাঠি জেলা পুলিশের নিছিদ্র প্রহরায় তিনি এ ভাসমান পেয়ারা হাটে এসে পৌঁছান। কেবল সাধারণ পরিদর্শনই নয়, রাষ্ট্রদূত আল রবার্ট মিলার নৌকায় চড়ে ভীমরুলি গ্রামের ভীমরুলি খালে সংক্ষিপ্ত নৌ-ভ্রমন করেন। পরে তিনি পেয়ারার ডিঙি নৌকায় চড়ে স্থানীয় সাধারণ পেয়ারা ও সবজি চাষিদের সাথে মিশে যান এবং তাদের সাথে কথা বলেন। ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার সাংবাদিকদের সাথেও সংক্ষিপ্ত কথা বলেন। এসময় তিনি উচ্ছ্বাসিতভাবে ভাসমান হাটের প্রশংসা করেন। প্রকৃতি ও সাধারণ মানুষের প্রসংশাও করেন মার্কিন রাষ্ট্রদূত। এদিকে রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম এম মাহমুদ হাসান পিপিএম বার এর নেতৃত্বে পেয়ারা বাগানসহ ঝালকাঠি শহরে সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের ভূমিকা ছিলো উল্লেখযোগ্য।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম