Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে হারিয়ে যাওয়া সে-ই কিশোর আসিফের মৃতদেহ উদ্ধার! 
Saturday February 22, 2020 , 8:16 pm
Print this E-mail this

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে

ঝালকাঠির নলছিটিতে হারিয়ে যাওয়া সে-ই কিশোর আসিফের মৃতদেহ উদ্ধার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে হারিয়ে যাওয়া সে-ই কিশোর আসিফের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে নলছিটি লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীর পাশে একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নলছিটি পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে আসিফ হোসেন হাওলাদার (১৭) নামের এক কিশোার গত ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যার পর থেকে নিখোঁজ হন। আসিফের পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় আসিফের বাবা শাহিন হাওলাদার গত ১৯ ফেব্রুয়ারী নলছিটি থানায় একটি সাধারণ ডায়রী করেন। এ বিষয় নিখোঁজ আসিফের বাবা জানান, আমি প্রতিদিন ভ্যানে করে বিভিন্ন ফল বিক্রি করি। গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যার পর আমি ফল বিক্রি করতে ছিলাম। রাত পৌনে ৮টার সময় আমার দোকানে গিয়ে আমার সাথে কথা বলে বাসায় চলে যায়। আমি রাতে বাসায় গিয়ে জানতে পারি আমার ছেলে আসিফ বাসায় ফেরেনি, আমি দেরি না করে তাঁকে খুঁজতে বাসা থেকে বেরিয়ে পরি। অনেক খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পাওয়ায় পরের দিন আমি নলছিটি থানায় সাধারণ ডায়েরী করি। এব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে নিহতের বাবা একটি নিখোঁজ সাধারণ ডায়েরী করেছে। আজ নিখোঁজ কিশোর আসিফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক