Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে রাস্তায় পড়ে কাতরাচ্ছে এক যুবক, করোনার ভয়ে কাছে যায়নি কেউ 
Saturday May 16, 2020 , 10:06 pm
Print this E-mail this

কিছুক্ষণের মধ্যেই মাটিতে যুবক মাটিতে লুটিয়ে পড়েন এবং সাথে সাথে চেতনা হারান

ঝালকাঠির নলছিটিতে রাস্তায় পড়ে কাতরাচ্ছে এক যুবক, করোনার ভয়ে কাছে যায়নি কেউ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটি উপজেলায় রায়াপুরে রাস্তার ওপর জনৈক এক যুবককে পড়ে থাকতে দেখা গেছে। শনিবার রাতে দীর্ঘসময় ধরে পয়ত্রিশোর্ধ্ব লোকটি ওই এলাকার বরিশাল-ঝালকাঠি সড়কে পড়ে থাকার চিত্র দুর থেকে অনেকে প্রত্যক্ষ করলেও উদ্ধারে কেউ উদ্যোগ নেয়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বলতে গেলে ধারে কাছেই যায়নি। তবে সংশ্লিষ্ট নলছিটি থানা পুলিশের একটি টিম সেখানকার উদ্দেশে রওনা দেওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৯টার দিকে আকস্মিক রোডে মাঝে অজ্ঞাত ওই যুবককে কাতরাতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই মাটিতে যুবক মাটিতে লুটিয়ে পড়েন এবং সাথে সাথে চেতনা হারান। এই চিত্র অনেকে দূর থেকে প্রত্যক্ষ করলেও করোনা ভীতির কারণে কেউ ধারে কাছে যায়নি। পরে বিষয়টি নলছিটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাখায়াত হোসেন জানান, খবর পেয়ে একটি টিম সেখানে পাঠানো হয়েছে। খোঁজ-খবর নিয়ে পরবর্তীতে বিস্তারিত বলতে পারবেন বলে জানান তিনি।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক