Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়ি আটক 
Saturday April 15, 2023 , 8:19 pm
Print this E-mail this

এসব আসরে জুয়ার পাশাপাশি মাদক সেবন ও বেচাকেনার অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়ি আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৩৭ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন-উপজেলার মানপাশা গ্রামের আ. মান্নান খানের ছেলে রিপন খান (৩৮), মধ্য কামদেবপুর গ্রামের সাহেব আলি সিকদারের ছেলে মো: কামাল সিকদার (৩৫) এবং বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ওহাব গাজীর ছেলে জাফর গাজি (৪১)। শনিবার (এপ্রিল ১৫) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যান। আটকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, অভিযানকালে পুলিশের গড়িমসির কারণে মনির নামে এক যুবক পালিয়ে যাওয়ার সুযোগ পায়। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের অন্তত ৫টি স্থানে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে জুয়ার আসর চলে আসছিল। অভিযোগ রয়েছে, এসব আসরে জুয়ার পাশাপাশি মাদক সেবন ও বেচাকেনা হয়ে থাকে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল নগরীতে উচ্ছেদকৃত ৮২ জন হকার পাচ্ছেন বিসিসির স্থায়ী দোকান
Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
প্রবাসী সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২