Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে চাল নিয়ে কারসাজি, দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য বরখাস্ত 
Wednesday May 6, 2020 , 9:45 pm
Print this E-mail this

বিষয়টি তদন্ত করে প্রমাণ পায় উপজেলা প্রশাসন, ভ্রাম্যমাণ আদালত ইউনিয়ন পরিষদে গিয়ে সোহাগ খানকে আটক করে

ঝালকাঠির নলছিটিতে চাল নিয়ে কারসাজি, দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য বরখাস্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে খাদ্যবান্ধর কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগে এক মাসের দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য রেজাউল করিম খান সোহাগকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। সোহাগ উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগ উঠে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে প্রমাণ পায় উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে গত ১৫ এপ্রিল দুপুরে ভ্রাম্যমাণ আদালত ইউনিয়ন পরিষদে গিয়ে সোহাগ খানকে আটক করে। পরে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। বর্তমানে সোহাগ ঝালকাঠি কারাগারে রয়েছেন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক