Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে এন-৯৫ মাস্ক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, সহকারী সার্জনকে শোকজ 
Saturday July 25, 2020 , 1:12 pm
Print this E-mail this

আমি মানসিকভাবে বিপর্যস্ত, আমার ফেসবুকে লেখা ঠিক হয়নি, আমি নিজেও এখন বিব্রতবোধ করছি

ঝালকাঠির নলছিটিতে এন-৯৫ মাস্ক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, সহকারী সার্জনকে শোকজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এন-৯৫ মাস্ক নিয়ে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা: টিপু সুলতানকে কারণ দর্শাতে বলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শিউলী পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, প্রায়ই সরকারের স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে ভিন্নরূপে উপস্থাপন ও উপহাস করে ফেসবুকে পোস্ট করেন তিনি। তার ফেসবুক পোস্টটি নাগরিকত্ব এবং সরকারি কর্মচারীদের (শৃঙ্খলা ও আপিল) ২০১৮ এর বিধি-২০১ লঙ্ঘন করেছে, যা শাস্তিযোগ্য অপরাধ। জানা গেছে, তিনি প্রায়ই সরকারের কার্যক্রম নিয়ে বিভ্রান্তির কথা শেয়ার করতেন। এন-৯৫ মাস্ক সরবারাহে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়েও তিনি কথা বলছিলেন। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা: মুনিবুর রহমান জুয়েল বলেন, তিনি একজন সরকারি ডাক্তার হিসেবে বিধি লঙ্ঘন করেছেন। কিছুদিন পূর্বে তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার হয়তো আবেগে এক কথাগুলো বলেছিলেন। সে কারণেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি তার ভুল বুঝতে পেরেছেন। তিনি লিখিত মুচলেকা দিতে রাজি হয়েছেন। বাংলাদেশ ডাক্তার ফাউন্ডেশনের প্রধান প্রশাসক ডা: নিরুপম দাস বলেন, ডা: সুলতানকে দণ্ডিত করা হয়েছে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি ২০১/২০১৮ অনুযায়ী। সেখানে বলা হয়েছে, যার ভিত্তিতে একজন সরকারি কর্মচারিকে দণ্ড দেওয়া যেতে পারে সেগুলো হলো ‘দায়িত্বে অবহেলা, আদেশ অগ্রাহ্য করা, অসততা, মিথ্যা অভিযোগ দায়ের করা, দুর্নীতি, নির্বাসন এবং সন্ত্রাসবাদ’ যার কোন কিছুই এখানে উল্লেখ করা হয়নি। আমরা ডা: সুলতানের ফেসবুকে ঘেটে দেখেছি সরকারের বিরুদ্ধে তার কর্মকাণ্ড পরিলক্ষণ করিনি। এ জাতীয় কিছু শেয়ার করতে বিধিমালা থাকতে পারে। তবে মত প্রকাশের অধিকার সবার রয়েছে। ডা: টিপু সুলতান বলেন, মার্চ মাস থেকে কোন ছুটি পাইনি। হাসপাতলে করোনা ওয়ার্ড থেকে সব জায়গায় দায়িত্ব পালন করছি। এখন পর্যন্ত আমরা সরকারিভাবে এন-৯৫ মাস্ক পাইনি। অনেকেই নিজ থেকে সরবারাহ করে ব্যবহার করছেন। আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম। আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমার ফেসবুকে লেখা ঠিক হয়নি। আমি নিজেও এখন বিব্রতবোধ করছি।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক