Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে অফিসেই ধুমপান করেন সহকারী তহসিলদার, ভিডিও ভাইরাল! 
Sunday June 14, 2020 , 9:17 pm
Print this E-mail this

তামাক নিয়ন্ত্রণ সংশোধিত আইনে সরকারি-বেসরকারি কার্যালয়সহ পাবলিক প্লেসে ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ

ঝালকাঠির নলছিটিতে অফিসেই ধুমপান করেন সহকারী তহসিলদার, ভিডিও ভাইরাল!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অফিসে বসেই প্রকাশ্যে ধুমপান করছেন ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (সহকারী তহসিলদার) মো: মিজানুর রহমান। এমন ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন ব্যক্তির ফেসবুক ওয়াল ও পেইজে জায়গা করে নেওয়ার পাশাপাশি এরই মধ্যে ভিডিওটি সাংবাদিকদের হাতেও চলে এসেছে। ভিডিও ক্লিপসে দেখা যায়, মিজানুর রহমান অফিসের চেয়ারে বসে সিগারেট ফুঁকছেন। অন্য একটি চেয়ারে বসে একজন গল্প করছেন। আর সেবা নিতে আসা স্থানীয় লোকজন দাঁড়িয়ে আছেন। ২০১৩ সালে পাস হওয়া তামাক নিয়ন্ত্রণ সংশোধিত আইনে সরকারি-বেসরকারি কার্যালয়সহ পাবলিক প্লেসে ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ হলেও সহকারী তহসিলদার প্রকাশ্যেই নিজের অফিসে দাপ্তরিক কাজে আসা লোকদের সামনে ধুমপান করেন। স্থানীয়দের অভিযোগ, অফিস কক্ষে ধুমপানের ব্যাপারে কোনো বাধ্যবাধকতার তোয়াক্কা করেন না তিনি। তার এই ধুমপানের কারণে অফিসের অন্যান্য কর্মচারীরা অতিষ্ঠ হলেও তাকে কোনো কথা বলার দুঃসাহস দেখায় না কেউ। আর দাপ্তরিক কাজে বাইরে থেকে আসা লোকরাও বাঁধা দিতে পারেন না তাকে। এ ব্যাপারে সহকারী তহসিলদার মো: মিজানুর রহমান বলেন, অনেকেই তো খায়। দেখা গেছে, আমরা ভাত খাওয়ার পর একটু খাইলাম। এতে সমস্যা কি? এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: সাখাওয়াত হোসেন বলেন, ‘ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে সতর্ক করা হয়েছে। অবশ্যই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার