Current Bangladesh Time
বুধবার জুলাই ২৯, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির আলোকিত ঝালকাঠি’র নির্বাহী সম্পাদক পদে যোগদান করেছেন হাসনাইন তালুকদার দিবস 
Sunday April 26, 2020 , 11:39 pm
Print this E-mail this

ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন তিনি

ঝালকাঠির আলোকিত ঝালকাঠি’র নির্বাহী সম্পাদক পদে যোগদান করেছেন হাসনাইন তালুকদার দিবস


নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনলাইন সংবাদপত্র আলোকিত ঝালকাঠির নির্বাহী সম্পাদক পদে যোগদান করেছেন এ সময়ের প্রতিশ্রুতিশীল সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এতে আলোকিত ঝালকাঠির সার্বিক কলেবর আরো বৃদ্ধি পাবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস ২০০৫ সালে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এর পরে বিভিন্ন সময় দৈনিক জনতাসহ একাধিক পত্রিকায় কাজ করেছেন। ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি দৈনিক দেশ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি পদে কর্মরত রয়েছেন। সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস ঝালকাঠি শহরের বিশিষ্ট ব্যাবসায়ী প্রায়ত হান্নান তালুকদারের ছোট ছেলে। আলোকিত ঝালকাঠি পরিবারের পক্ষ থেকে হাসনাইন তালুকদার দিবসকে অভিনন্দন জানানো হয়েছে।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম