Current Bangladesh Time
রবিবার জুন ২১, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান বরিশাল রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত 
Sunday January 19, 2020 , 7:09 pm
Print this E-mail this

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান বরিশাল রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসানকে বরিশাল রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে। এনিয়ে ১০ বার শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করেন তিনি। রবিবার সকালে ডিআইজির কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম শ্রেষ্ঠ এ কর্মকর্তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। কর্মমূল্যায়নে তাকে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি একেএম এহসানউল্লাহ ও ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত ছিলেন। জানা যায়, ঝালকাঠিতে যোগদানের পর থেকে সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান অপরাধিদের দমন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সফলতার সঙ্গে কাজ করছেন। তিনি কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কাউন্সিলিংয়ে দক্ষতার সঙ্গে কাজ করায় সুনাম অর্জন করেন। অসংখ্য মানুষের বিরোধ নিস্পত্তি করে দিচ্ছেন তিনি। এছাড়াও হারানো টাকা এবং মোবাইলফোন উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন প্রকৃত মালিকের হাতে। সহকর্মীদের বিপদে পাশে থেকেও জনপ্রিয়তা অর্জন করেছেন নিজের বাহিনীতে। এসব কারনে বিভিন্ন সময় তিনি পুরস্কারও পেয়েছেন। সফল এ পুলিশ কর্মকর্তাকে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-বার) পুরস্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পুরস্কার তুলে দেন।




Archives

Image
নারীসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ
Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
বরিশালে উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার