Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ছেলেধরা’ গুজব ছড়ানোর অভিযোগে এক যুবলীগ নেতা গ্রেফতার 
Friday July 26, 2019 , 12:34 pm
Print this E-mail this

ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ছেলেধরা’ গুজব ছড়ানোর অভিযোগে এক যুবলীগ নেতা গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদ্মা সেতু নিয়ে ‘ছেলেধরা’ গুজব ছড়ানোর অভিযোগে রিয়াজুল মোর্শেদ তালুকদার (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের গাবখান সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতার রিয়াজুল মোর্শেদ শহরের কালিবাড়ি ধোপারচর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। পুলিশ জানায়, রিয়াজুল মোর্শেদ নিজের ফেসবুক আইডি থেকে পদ্মা সেতুতে ‘মানুষের মাথা লাগার’ গুজব ছড়িয়ে দেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নজরে আসলে বুধবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের গাবখান সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ফেসবুক আইডি থেকে পদ্মা সেতুতে ‘মানুষের মাথা লাগার’ গুজব ছড়িয়ে দেন রিয়াজুল মোর্শেদ। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাকে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এসআই আনোয়ার হোসেন। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম