Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে ব্রিজ ভেঙে ট্রাক খালে! 
Wednesday March 10, 2021 , 8:31 pm
Print this E-mail this

উপজেলাবাসীসহ সব পথচারী চরম ভোগান্তির শিকার

ঝালকাঠিতে ব্রিজ ভেঙে ট্রাক খালে!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির আমুয়া-কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সাতানী বাজার সংলগ্ন খালে আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় কাঠালিয়া উপজেলার সঙ্গে জেলা সদর ঝালকাঠি ও বরিশালসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ মার্চ) দুপুরে রাজাপুর থেকে আসা এ সড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত পাথরভর্তি একটি ট্রাক পারাপারের সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়।তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার কৌশলে খালে ঝাঁপ দিয়ে পড়ার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ব্রিজটি বিধ্বস্ত হওয়ায় দুপুর থেকে গুরুত্বপূর্ণ এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। উপজেলাবাসীসহ সব পথচারী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, দুপুরে পাথরভর্তি একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। তবে ট্রাকের আরোহীদের কোনও ক্ষতি হয়নি বলে জানান তিনি।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার