Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে গাঁজাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক গ্রেফতার 
Sunday April 9, 2023 , 3:10 pm
Print this E-mail this

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে

ঝালকাঠিতে গাঁজাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক রোমেন হাওলাদারকে (৩৯) গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (এপ্রিল ৮) রাতে অ্যাম্বুলেন্স গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রোমেন বরিশাল সদর উপজেলার মহম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সচালক হিসেবে কর্মরত। পুলিশ জানায়, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজের ভেতর মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় রোমেন হাওলাদারকে তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা পাওয়া যায়। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।




Archives

Image
বরিশাল নগরীতে উচ্ছেদকৃত ৮২ জন হকার পাচ্ছেন বিসিসির স্থায়ী দোকান
Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
প্রবাসী সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২