Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে কাভার্ডভ্যানভর্তি ৫৪ কেজি গাঁজাসহ রানা গ্রেপ্তার 
Saturday June 6, 2020 , 1:49 pm
Print this E-mail this

আটকদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে, পরবর্তীতে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত

ঝালকাঠিতে কাভার্ডভ্যানভর্তি ৫৪ কেজি গাঁজাসহ রানা গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি শহরের বাসিন্দা রানা হাওলাদার (২৫) নামের এক যুবককে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে র‌্যাবের একটি টিম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজা শুক্রবার অভিযানকালে তার সাথে তিন সঙ্গীকেও গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৫৪ কেজি গাঁজা ও ২৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা। বিষয়টি পরবর্তীতে সংবাদমাধ্যমকে নিশ্চিত করে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ। গ্রেপ্তার রানা ঝালকাঠি জেলার বাসন্ডা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। বাকি তিনজন নাটোরের সিংর্হাদ এলাকার মান্না, হবিগঞ্জের মাধবপুর এলাকার ছেলে সাজন মিয়া ও একই থানার রিপন। র‌্যাব সাংবাদিকদের জানায়, চক্রটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হতে কাভার্ড ভ্যানে করে মাদকদ্রব্যের একটি বড় চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পার্শ্বে তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যানটি থেকে ৫৪ কেজি গাঁজা, ২৬৩ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৫শ টাকা উদ্ধার করে। এই ঘটনায় আটকদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পরবর্তীতে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার