Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতির দাবি বরিশাল বিএনপির 
Wednesday March 26, 2025 , 9:31 pm
Print this E-mail this

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি এ্যাড. আবুল কালাম শাহীনের

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতির দাবি বরিশাল বিএনপির


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সরকারিভাবে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন। বুধবার (মার্চ ২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় এ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ঘোষক। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। তাই তাঁকে সরকারিভাবে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সভায় উপস্থিত ছিলেন-সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম মোল্লা, জেলা বিএনপির অন্যতম সদস্য এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, সদস্য মাসুম হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তৌফিকুল ইসলাম ইমরান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা তাঁতি দলের সভাপতি মাইনুল ইসলামসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। তারা সবাই শহীদ জিয়াউর রহমানের অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং