Current Bangladesh Time
বুধবার আগস্ট ১৯, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 
Wednesday May 28, 2025 , 12:19 pm
Print this E-mail this

বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী টোকিও বিমানবন্দরে স্বাগত জানান

জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই তিনি জাপান পৌঁছান। জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী টোকিও বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ২টার দিকে জাপানের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, ২৮ মে বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি টারোআসো তার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর নিপ্পন ফাউন্ডেশনের সভাপতি ইয়োহেই সাসাকাওয়া আয়োজিত একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। নৈশভোজ শেষে জাপানের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একটি মিথস্ক্রিয় বৈঠক করবেন।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী