প্রচ্ছদ » স্লাইডার নিউজ » জাতিসংঘ মহাসচিব’র বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতির প্রশংসা
Saturday March 2, 2019 , 1:49 pm
জাতিসংঘ মহাসচিব’র বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতির প্রশংসা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতির প্রশংসা করেছেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার ভূঁয়সী প্রশংসা করেছেন। বৃহস্পতিবার নিউইয়র্কে বৈশ্বিক এ সংস্থাটির সদর দপ্তরে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। এসময় বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতির প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এ তথ্য জানিয়ে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে শহীদুল হকের বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা ইস্যুটিও স্থান পায় আলোচনায়। দীর্ঘমেয়াদি এ রোহিঙ্গা সমস্যার বিষয়ে মহাসচিব উদ্বেগ প্রকাশ করেন। রোহিঙ্গা সমস্যার সমাধানে মহাসচিবের প্রয়াসকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব।