Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৯, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথগ্রহণ 
Wednesday July 8, 2026 , 11:47 pm
Print this E-mail this

আগামী দুই বছরের জন্য সমিতির দায়িত্ব পালন শুরু

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথগ্রহণ


মুক্তখবর বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণের ৮ নম্বর ফ্লোরে বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর। শপথগ্রহণের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন অভিনেতা শিবা শানু। গত ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট। ভোটগ্রহণ শেষে রাতভর গণনার পর ৪ জুলাই ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। নির্বাচনে একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জয় চৌধুরী। এছাড়া, সহ-সভাপতি পদে ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন-আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত। শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটি আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পালন শুরু করলো।




Archives
Image
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা
Image
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথগ্রহণ
Image
হোয়াটসঅ্যাপে ৭দিনের প্রেমে বরিশালের তরুণীর ৮০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
Image
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কার্যালয় ছাড়লেন নবনিযুক্ত বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
Image
বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত