Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চট্টগ্রাম বন্দরে ৩ লাখ ৫৬ হাজার লিটার চোরাই তেল আটক 
Monday February 3, 2025 , 8:49 pm
Print this E-mail this

বাংকারিং এর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দুটি জাহাজ আটক

চট্টগ্রাম বন্দরে ৩ লাখ ৫৬ হাজার লিটার চোরাই তেল আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম বন্দরের অদূরে কুতুবদিয়ায় সাগরে তেল পাচার কালে নোঙ্গররত দুইটি  জাহাজই আটক করেছে কোস্টগার্ড। পোর্টল্যান্ড নামে একটি প্রতিষ্ঠানের জাহাজ থেকে ৩ লাখ ৫৬ হাজার লিটার চোরাই তেল এমটি ডলফিন-১৯ নামে আরেকটি জাহাজে পাচারের সময় এ দুটি জাহাজই আটক করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (২ ফেব্রুয়ারি) পানামা পতাকাবাহী এমটি ডলফিন-১৯ নামে জাহাজ পাকিস্তান থেকে মোলাসেস দ্রব্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু জাহাজটি মোংলায় না গিয়ে গোপনে চট্টগ্রামের বহিঃনোঙরে এসে অবৈধভাবে পোর্টল্যান্ড নামের একটি প্রতিষ্ঠান থেকে আনুমানিক ৩ লাখ ৫৬’হাজার লিটার জ্বালানি তেল সংগ্রহ করে। একপর্যায়ে বেআইনিভাবে তেল সংগ্রহ করায় কোস্টগার্ড সদস্যরা জাহাজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে। পরে পোর্ট ও কাস্টমস থেকে বাংকারিং এর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জাহাজ দুটিকে আটক করা হয়। জানা গেছে, পোর্টল্যান্ড প্রতিষ্ঠানটির মালিক ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার এবং তার তেল সরবরাহকারী ওটি ইউনিয়ন জাহাজটির মালিক বরিশালের সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত।




Archives

Image
বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই দাপিয়ে বেড়াচ্ছে গ্যাসচালিত থ্রি-হুইলার
Image
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর
Image
পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
Image
জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান
Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ