Current Bangladesh Time
শনিবার আগস্ট ২৯, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় পিরোজপুর কাউখালী প্রশাসন’র ব্যাপক প্রস্তুতি 
Monday May 18, 2020 , 5:18 pm
Print this E-mail this

ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা সভার সিদ্ধান্তসমূহ যথাযথ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দিক নির্দেশনা প্রদান

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় পিরোজপুর কাউখালী প্রশাসন’র ব্যাপক প্রস্তুতি


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুর কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় আগাম প্রস্তুতিমূলক এক জরুরী সভা রবিবার (১৭ মে) বিকেলে অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় মোকাবেলায় পিরোজপুর কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আশ্রয়কেন্দ্র সচল করা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সেচ্ছাসেবক টিম প্রস্তুত থাকতে বলা হয়েছে। দুর্যোগ মুহূর্তে একেকটি আশ্রয়কেন্দ্রে মানুষের খাদ্য সরবরাহের জন্য চিড়া, গুড়, পানিসহ মোমবাতি ও দিয়াশলাই মজুদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি করোনার এই দুর্যোগে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা সভার সিদ্ধান্তসমূহ যথাযথ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দিক নির্দেশনা প্রদান করেন। সভায়, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যবিভাগ, ফায়ার সার্ভিস, রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট