Current Bangladesh Time
সোমবার অক্টোবর ২৬, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা 
Friday August 8, 2025 , 4:49 pm
Print this E-mail this

৫জন আটক, অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় নিহতের ভাই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। নিহতের ভাই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশের বিভিন্ন টিম অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এক যুবককে ৬-৭ জন যুবক মিলে চাপাতি, রামদা ও ছুরি দিয়ে কোপানোর চেষ্টা করে। এ ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় সারাদেশে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এ ঘটনার পর গাজীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। এদিকে হোতাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন