Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খালেদা জিয়ার মৃত্যুতে মমতার শোক 
Tuesday December 30, 2025 , 2:17 pm
Print this E-mail this

চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন তিনি

খালেদা জিয়ার মৃত্যুতে মমতার শোক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার তার এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এই শোক জানান।

এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি। প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।




Archives
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন
Image
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
Image
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
Image
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রেতা আটক