Current Bangladesh Time
সোমবার জুলাই ৬, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ক্রমশ: বরিশালে বেড়েই চলেছে নারী নির্যাতন,৮ মাসে ১১৩ নারী নির্যাতিত 
Wednesday September 12, 2018 , 6:47 pm
Print this E-mail this

নারী নির্যাতনের নামে যে সকল অভিযোগ দায়ের করা হচ্ছে তার অধিকাংশই ভুয়া বা বানোয়াট

ক্রমশ: বরিশালে বেড়েই চলেছে নারী নির্যাতন,৮ মাসে ১১৩ নারী নির্যাতিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ক্রমশ: বরিশালে বেড়েই চলেছে নারী নির্যাতন। নির্যাতিত নারীরা শুধু যে নিজ গৃহে নির্যাতিত হচ্ছে তাই না নির্যাতনের বিচার চাইতে গিয়ে নানাভাবে হচ্ছে হয়রানি শিকার ও নির্যাতিত। যদিও পুলিশ সহ নির্যাতনের বিচারের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ কর্তাদেরই বক্তব্য হলো, নারী নির্যাতনের নামে যে সকল অভিযোগ দায়ের করা হচ্ছে তার অধিকাংশই ভুয়া বা বানোয়াট। ২০১৮ সালের ৮ মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানায় সংঘটিত নারী নির্যাতনের সংখ্যা ১শ ১৩ টি। প্রতি মাসেই বাড়ছে নারী নির্যাতনের সংখ্যা। ২০১৮ সালের জানুয়ারী মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানায় সংঘটিত নারী নির্যাতনের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকার ৪ থানায় ৯টি মামলা দায়ের করা হয়। ফেব্রুয়ারী মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানায় সংঘটিত নারী নির্যাতনের দায়ে ১৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকার ৪ থানায় ৩টি মামলা দায়ের করা হয়। মার্চ মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানায় সংঘটিত নারী নির্যাতনের দায়ে ১৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকার ৪ থানায় ৫টি মামলা দায়ের করা হয়। এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানায় সংঘটিত নারী নির্যাতনের দায়ে ১৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকার ৪ থানায় ৫টি মামলা দায়ের করা হয়। মে মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় সংঘটিত নারী নির্যাতনের দায়ে ৮টি মামলা দায়ের করা হয়। বরিশাল জেলার ১০ থানা এলাকায় কোন নারী নির্যাতন ঘটিত কোন ঘটনা ঘটেনি। জুন মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানায় সংঘটিত নারী নির্যাতনের দায়ে ১৭টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকার ৪ থানায় ৭টি মামলা দায়ের করা হয়। জুলাই মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানায় সংঘটিত নারী নির্যাতনের দায়ে ১৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকার ৪ থানায় ৫টি মামলা দায়ের করা হয়। আগস্ট মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানায় সংঘটিত নারী নির্যাতনের দায়ে ১৯টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকার ৪ থানায় ৯টি মামলা দায়ের করা হয়।




Archives
Image
বিতর্কিত ওসি মিজানকে বরিশাল থেকে শাস্তিমূলক বদলি, জনমনে স্বস্তির নিঃশ্বাস
Image
বরিশালে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ নদীতে থেকে উদ্ধার
Image
বরিশালের নতুন জেলা প্রশাসক – মামুন খন্দকার
Image
বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ
Image
বরিশালে ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে ধরে চেক লিখে নেওয়ার ঘটনায় গ্রেফতার ১