Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » কোন অসৎ পুলিশের দায় আমি এবং আমার বিভাগ নিবে না-বিএমপি উপ-পুলিশ কমিশনার 
Wednesday August 19, 2020 , 4:20 pm
Print this E-mail this

মামলা, জিডি, অভিযোগের ক্ষেত্রে আন্তরিক হয়ে তদন্ত করার জন্য সকলকে নির্দেশনা প্রদান

কোন অসৎ পুলিশের দায় আমি এবং আমার বিভাগ নিবে না-বিএমপি উপ-পুলিশ কমিশনার


নিজস্ব প্রতিবেদক : উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা ১৯ আগষ্ট ২০২০ সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা বিএমপি মোঃ রাসেলের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপ-পুলিশ কমিশনার দক্ষিণ কোতয়ালী মডেল থানার মিডিয়া সেল থেকে থানার ছোট বড় সকল অর্জন, জনসচেতনতা বাড়াতে মিডিয়া প্রকাশের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করেন। পরিদর্শন শেষে কোতয়ালী মডেল থানার সকল অফিসারদের ব্রিফ করেন। তিনি, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে মামলা, জিডি, অভিযোগের ক্ষেত্রে আন্তরিক হয়ে তদন্ত করার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। কোন মানুষ যাতে থানায় এসে হয়রানির স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখার জন্য তিনি সকলকে আহবান জানান এবং সেবার মনোভাব নিয়ে জনসাধারনের সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। করোনা মহামারিতে বাংলাদেশ পুলিশ যে সুনাম অর্জন করেছে তা যেন কোনভাবে ক্ষুন্ন না হয়, সেদিকে খেয়াল রেখে সাধারণ মানুষের সেবা প্রদানে মনযোগী হয়ে কাজ করার আহ্বান জানান। কোন অসৎ পুলিশের দায় আমি এবং আমার বিভাগ নিবে না বলেও কঠোর হুশিয়ারী দেন তিনি।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা