Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এক হাতে টাকা, অন্য হাতে মুরগীর বাচ্চা নিয়ে হাসপাতালে: মানবতার জন্য পুরষ্কৃত হল শিশুটি 
Friday April 5, 2019 , 12:56 pm
Print this E-mail this

এক হাতে টাকা, অন্য হাতে মুরগীর বাচ্চা নিয়ে হাসপাতালে: মানবতার জন্য পুরষ্কৃত হল শিশুটি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নেট-দুনিয়া জুড়ে তোলপাড় চলছে মিজো বালকের ছবি। নিজের সাইকেলের চাকায় পিষ্ট মুরগিছানাকে বাঁচাতে চেষ্টার কোন ত্রুটি করেনি সে। একহাতে মুরগিছানা আর অন্যহাতে একটি ১০ টাকার নোট নিয়ে সোজা গিয়ে হাজির হাসপাতালে। যদিও মুরগির বাচ্চাটি ততক্ষণে মারা গিয়েছে। মুরগিছানাকে বাঁচানোর আবেদন নিয়ে এক অবোধ বালকের মায়াভরা সেই মুখের ছবি সকলেরই মন কেড়ে নিয়েছে। অবশেষে তার নাম প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, তার নাম ডেরেক সি লালছানহিমা। বছর-সাতেকের ডেরেক স্থানীয় একটি স্কুলে পড়ে। তার মহাকীর্তির খোঁজ পেয়ে তাকে পুরস্কৃত করতে দেরি করেননি স্কুল কর্তৃপক্ষ। মিজোরামের সাইরং এলাকার বাসিন্দা ডেরেককে রীতিমতো পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। দেয়া হয়েছে একটি শংসাপত্রও। স্কুলের তরফে এই সমাদরে ছোট্ট ডেরেক বেজায় খুশি হলেও মুরগির বাচ্চাটিকে বাঁচাতে না পারার আফসোস হচ্ছে না তার। মুরগিছানার কথা উঠতেই তার মুখের হাসি উধাও হয়ে যাচ্ছে। স্কুলের শিক্ষকরা দেশজুড়ে খবরের শিরোনামে উঠে আসা ছাত্রের কাজের প্রশংসায় পঞ্চমুখ। তাকে আশীর্বাদ করে বলেছেন, ডেরেক জানেই না সে কী কাণ্ড করে বসেছে। ও যেন অনেক বড় মানুষ হতে পারে। আর ওর স্বাভাবিক সরলতা যেন কোনও দিন নষ্ট না হয়। সাইকেল চালাতে গিয়ে অসাবধানতায় মুরগির বাচ্চাটিকে চাপা দিয়ে ফেলে ডেরেক। সাইকেল থামিয়ে জখম মুরগিছানাটিকে উদ্ধার করে প্রথমে যায় নিজের বাড়িতে। পরিবারের লোকজনের কাছে অনুরোধ করে মুরগির বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারা দেখেই বুঝতে পারেন মুরগির বাচ্চাটি জীবিত নেই। সে কথা তারা ছেলেকে বোঝানোর চেষ্টাও করেন। কিন্তু কিছুতেই তা মানতে চায়নি খুদে ডেরেক। তারপর মুরগিছানা নিয়ে সটান চলে যায় স্থানীয় হাসপাতালে। মুরগির বাচ্চাটিকে বাঁচানোর আবেদন জানায়। বিনিময়ে তার কাছে থাকা দশ টাকার নোটও দিতে চায় হাসপাতাল কর্তৃপক্ষকে। কর্তব্যরত জনৈক নার্স তাকে স্নেহভরে কাছে ডেকে বোঝান। ডেরেকের একটি ছবিও তুলে রাখেন ওই নার্স। সেই ছবি ফেসবুকে পোস্ট করেন ‘Sanga Says’ প্রোফাইলের একজন ব্যক্তি। বাকিটা যেন ইতিহাস।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন