Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২০, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঈদ উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
Monday March 16, 2026 , 5:47 pm
Print this E-mail this

সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত এবং পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ঈদ উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত এবং পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (মার্চ ১৬) বেলা ১১টা ৩০ মিনিটের সময় পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) মো. শরফুদ্দীন।বিআরটিএ সহকারী পরিচালক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি মো. এবায়দুল হক চান, সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী মো. আল-আমিন হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী এবং ব্যাকের জেলা সমন্বয়কারী রাইসান রেজা মো. সাহেদ। এছাড়াও উপস্থিত ছিলেন-ব্যাক রোড সেফটি শাখার সমন্বয়কারী মো. নজরুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মোসা. তনিমা নুসরাত,বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সপেক্টর মো. আল-মামুন, বিআরটিএ অফিস সহকারী মো. রেদোয়ান আহমেদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিনিধি, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় বরিশাল মহানগর এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিতকরণ, যানবাহনের গতি ও হাইড্রলিক হর্ণ নিয়ন্ত্রণ, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।




Archives
Image
বরিশালে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ, লঞ্চ স্টাফদের মারধরের শিকার যাত্রীরা
Image
সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল
Image
বরিশালবাসীকে রহমাতুল্লাহ্’র ঈদুল ফিতরের শুভেচ্ছা
Image
বরিশালে অসহায় মানুষদের মধ্যে আফরোজা খানম নাসরিনের খাদ্য সহায়তা
Image
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি বরিশাল সিটি কর্পোরেশনের ১৩৭৮ পরিচ্ছন্নতাকর্মী