Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ১:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » আ.লীগ সদস্যকে ছাড়িয়ে নিতে বরিশালে থানা ঘেরাও করে বিক্ষোভ 
Monday May 17, 2021 , 6:30 pm
Print this E-mail this

রিপন মাঝিকে আদালতে সোপর্দ করা হয়েছে, তাকে ছাড়া না ছাড়ার বিষয় এখন আদালতের

আ.লীগ সদস্যকে ছাড়িয়ে নিতে বরিশালে থানা ঘেরাও করে বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চাঁদাবাজি ও মারধরের মামলায় রিপন মাঝি (৩৫) নামে এক আওয়ামী লীগ সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বরিশালের এয়ারপোর্ট থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। সোমবার (১৭ মে) বেলা ১২টার দিকে বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু ও শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুলের নেতৃত্বে দুশতাধিক নেতাকর্মী কাশিপুর এয়ারপোর্ট থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা রিপন মাঝিকে ছেড়ে দিতে নানা স্লোগান দেন। পরে রিপন মাঝিকে আদালতে সোপর্দ করার কথা জানতে পেরে সেখান থেকে সদররোড সোহেল চত্বর সংলগ্ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে তারা বিক্ষোভ করেন। মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, ‘রিপন মাঝি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এলাকায় তার নামে কোন দুর্নাম নেই। শুধু মাত্র হয়রানি করতে একটি মহল তার বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ঘটনার সঠিক তদন্ত না করেই রিপন মাঝিকে গ্রেফতার করেছে।’ তিনি আরও বলেন, ‘রিপন মাঝিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা রিপন মাঝির মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন।’ এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘নগরীর দিয়াপাড়া এলাকার বাসিন্দা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সহযোগী সংগঠন শ্রমিক ফ্রন্টের নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি গোলাম রসুল বাদী হয়ে গত ৩০ মার্চ থানায় মামলা করেন। মামলায় রিপন মাঝিসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়।’ তিনি আরও বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতার পেয়ে মামলার তদন্ত কর্মকর্তা রোববার রাতে কাশিপুর ভূঁইয়া বাড়ি সড়ক থেকে রিপন মাঝিকে গ্রেফতার করেন। সোমবার সকাল ১০টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়।’ ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘রিপন মাঝির স্বজনসহ কিছু লোকজন দুপুর ১২টার দিকে থানার সামনে জড়ো হন। তারা রিপন মাঝিকে ছেড়ে দিতে অনুরোধ করেন। পুলিশ সদস্যরা তাদেরকে জানান, রিপন মাঝিকে আদালতে সোপর্দ করা হয়েছে। রিপন মাঝিকে ছাড়া না ছাড়ার বিষয় এখন আদালতের। এরপর থানার সামনে থেকে লোকজন চলে যান।’ মামলার বাদী শ্রমিক ফ্রন্টের নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি গোলাম রসুল বলেন, ‘কাশিপুর বাজারে রিপন মাঝি ও ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিনের ছেলে মো: রাফসানসহ ২৫-৩০ যুবক ব্যাটারি চালিত হলুদ অটো থেকে ৮০০ টাকা করে মাসোয়ারা আদায় করে আসছিল। করোনাকালে আয় কমে যাওয়ায় অটো চালকরা টাকা দিতে অপারগতা প্রকাশ করে। বিষয়টি তারা রিপন মাঝি ও মো: রাফসানসহ অন্যদের জানান। এতে কোনো কাজ না হলে অটোচালকরা আমাকে (গোলাম রসুল) বিষয়টি অবহিত করে।’ তিনি আরও বলেন, ‘আমি অটোচালকদের নিয়ে এর প্রতিবাদ করি। ওই ঘটনার জের ধরে গত ২৯ মার্চ আমিসহ কয়েকজন অটোচালকের ওপর হামলা চালায় রিপন মাঝি ও মো: রাফসানসহ অন্যরা। এ সময় হামলাকারীরা আমাকে মারধর করে। আমার দোকানসহ কয়েকটি অটো ভাঙচুর চালায়। এ ঘটনায় ৩০ মার্চ বাদী হয়ে থানায় মামলা করি।’




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা