Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আরভি বেঙ্গল গঙ্গা এখন ইলিশের বাড়ি চাঁদপুরে 
Friday April 5, 2019 , 1:27 pm
Print this E-mail this

আরভি বেঙ্গল গঙ্গা এখন ইলিশের বাড়ি চাঁদপুরে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতের কলকাতা বন্দর থেকে ছেড়ে আসা আরভি বেঙ্গল গঙ্গা ইলিশের বাড়ি চাঁদপুরে পৌঁছেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬ টায় শহরের ডাকাতিয়া নদীর পুরনো লঞ্চ টার্মিনালে পর্যটকদের নিয়ে এই জাহাজটি নোঙ্গর করে। এ সময় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান পর্যটক ও জাহাজের কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং নৌপুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতীয় এই জাহাজে আসা পর্যটকরা বাংলাদেশ ও ইলিশের বাড়ি চাঁদপুর এবং নদীর দুইপাড়ের সৌন্দর্য নিয়ে ভূয়সী প্রশংসা করেন। এদের মধ্যে ভারতীয় শিপিং ব্যবসায়ী রাজ সিং বলেন, পর্যটন বিকাশে দুইদেশের মধ্যে একটা ভ্রাতৃ প্রতিম সম্পর্ক রয়েছে। আশা করছি আগামী দিনে সেই ধারা আরো বিস্তৃত হবে। বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান জার্নি ওয়ালেট লিমিটেড, বাংলাদেশ এর কর্মকর্তা জিহাদ মেজবাহুল বারী বলেন, পর্যটকবাহী ক্রুজ জাহাজ ভিড়ানোর জন্য এখনো পর্যাপ্ত জেটি ও অবকাঠামো গড়ে উঠেনি। এই দিকে সরকারের আরেকটু নজর দেয়ার দাবি জানান তিনি। চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ভারতীয়সহ বিভিন্ন দেশের পর্যটকরা নদীমাতৃক চাঁদপুরের যে প্রশংসা করেছেন তা বাংলাদেশকে বিশ্ব দরবারে উচ্চমাত্রায় নিয়ে গেছে। তিনি আরো বলেন, এই ক্ষেত্রে ইলিশের বাড়ি চাঁদপুর আরো সমৃদ্ধ হয়েছে, যা পর্যটকরা নিজ মুখে স্বীকার করেছেন। এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় বরিশাল নদীবন্দর ত্যাগ করে আরভি বেঙ্গল গঙ্গা। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় আরভি গঙ্গা বেঙ্গল চাঁদপুর ছেড়ে নারায়ণগঞ্জ এবং রাজধানীর সদরঘাট যাবার কথা। এদিকে সন্ধ্যায় যখন পর্যটকবাহী ভারতীয় এই জাহাজটি চাঁদপুরে পৌঁছে তখন শহরের ডাকাতিয়া নদীপাড়ে হাজারো নারী পুরুষ ও শিশু করতালি দিয়ে স্বাগত জানান। অন্যদিকে দীর্ঘ ৭০ বছর পর কোনো ভারতীয় জাহাজ চাঁদপুরে পৌঁছালো। প্রসঙ্গত, ভারত, ইউরোপ এবং আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের ১৯ জন পর্যটকসহ প্রায় ৫০ জন আরোহী আরভি বেঙ্গল গঙ্গা জাহাজে রয়েছেন।




Archives

Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
বরিশাল মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ