Current Bangladesh Time
শনিবার আগস্ট ৮, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আবারও বিয়ে করলেন সালমা, স্বামী আইনজীবী 
Friday January 18, 2019 , 8:43 pm
Print this E-mail this

আবারও বিয়ে করলেন সালমা, স্বামী আইনজীবী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আবারও বিয়ে করলেন লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। পারিবারিকভাবেই গত ৩১ ডিসেম্বর ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে এডভোকেট সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন সাগর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদকর্মীদের ডেকে সালমা তার দ্বিতীয় বিয়ের খবর জানান। এ সময় তিনি বলেন, প্রেম নয়, দুই পরিবারের দেখাদেখির ভিত্তিতে বিয়ে হয়েছে। স্বামী দেশে ফিরলে বিয়ের সংবর্ধনার আয়োজন করবো, তখন সবার দোয়া নেব। লালনকন্যা খ্যাত কণ্ঠশিল্পী সালমা আরও বলেন, বিয়ের আগে আমি স্বামীর সাথে কথা বলেছি। শুনেছি, আমার গান পছন্দ করে কিনা? এতে তার কোনো আপত্তি নেই। তার পরিবারের সাথেও আলাপ করেছি। তাদের মধ্যেও আমার গান নিয়ে আগ্রহ দেখেছি। সে নিজেও আবার বাবার সাথে কথা বলেছে। ৩১ ডিসেম্বর সালমার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তার স্বামী সানাউল্লাহ নূরে সাগর আবার ফিরে গেছেন লন্ডনে। সালমা জানান, চারমাস পর তার স্বামী ‘বার অ্যাট ল’ শেষ করে দেশে ফিরবেন। উল্লেখ্য, ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। সংগীত পরিবারের ছেলে হলেও পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে যুক্ত হন শিবলী। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। 




Archives

Image
হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : রণধীর জয়সওয়াল
Image
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ