Current Bangladesh Time
বুধবার জুলাই ২২, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অস্ট্রেলিয়ার সংসদ নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী সাবরিন ফারুকি উর্শী 
Tuesday March 19, 2019 , 9:11 pm
Print this E-mail this

অস্ট্রেলিয়ার সংসদ নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী সাবরিন ফারুকি উর্শী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) আসন্ন রাজ্য সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন সাবরিন ফারুকি উর্শী। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট-উচ্চকক্ষ ও নিম্ন কক্ষ। রাজ্য নির্বাচনের তিনি উচ্চকক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে লেবার পার্টির (এএলপি) প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। ২৩ মার্চ অনুষ্ঠেয় রাজ্য সংসদ নির্বাচনে দেশটির বর্তমান বিরোধী দল লেবার পার্টির প্রার্থী হিসেবে আইন পরিষদের একটি আসনে লড়বেন তিনি। এনএসডব্লিউ উচ্চকক্ষে মোট আসন সংখ্যা ৪২টি এবং সংসদ সদস্যের মেয়াদ আট বৎসর। প্রতি চার বৎসর অন্তর ২১টি আসনের সংসদ নির্বাচন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে অনার্স করেছেন উর্শী। তিনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে মাষ্টার্স (ল্যাংগুয়েজ ও টিচিং) এবং ২০১০ সালে ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। বাংলাদেশের ঢাকায় বেড়ে ওঠা সাবরিনের। পাঁচ ভাই বোনের মধ্যে সে সবার ছোট। সিডনিতে ১৫ বৎসর যাবৎ বসবাস করছেন। তিনি ইউনিভার্সিটি অব সিডনিতে তিন বৎসর শিক্ষক হিসাবে ছিলেন। ফেডারেল সরকারের ব্যুরো পরিসংখ্যানে তিন বৎসর এবং ফেয়ার ওয়ার্ক কমিশনে পাঁচ বৎসর চাকুরী করেন। অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে সাথে প্রায় চার বৎসরের অধিক সময় যাবৎ যুক্ত থাকা সাবরিন ফারুকি উর্শী বলেন, আমি যে সকল স্বেচ্ছাসেবক কাজগুলি করি, তা যদি রাজনীতির ক্ষেত্রও প্রয়োগ করি, তবে বড় মাপের প্লাটফর্মের সুযোগ রয়েছে। এছাড়াও সংসদে জনপ্রতিনিধি হিসাবে নীতি নির্ধারক হিসাবে কাজ করার সুযোগ রয়েছে। উর্শী আরো বলেন, ‘আমি চাই সমাজ কল্যাণ ও রাজনীতির যোগ্যতাকে কাজে লাগিয়ে সমাজটাকে আরো গতিশীল করে তুলবো। নারীদের এখন বহুমুখী প্রতিভা রয়েছে যা কাজে লাগিয়ে কল্যানমূখী সমাজ গড়ে তোলা সন্ভব। সাবরিন ফারুকি নিযুক্ত আছেন নব মাইগ্রেন্ট এবং রিফিউজি সেটেলমেন্ট এর সঙ্গে। স্বেচ্ছাসেবক সংগঠন শক্তি (এনএসডব্লিউ) ও সিতারাস স্টোরি সংগঠনের সাথেও কাজ করে যাচ্ছেন। ‘সিতারাস স্টোরি’ সংস্হার মাধ্যমে তহবিল সংগ্রহ করে বাংলাদেশের মানসিক স্বাস্হ্যের জন্য সহযোগীতা করেন।




Archives

Image
বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
Image
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা
Image
বরিশালে আদালতের বারান্দায় স্বামীকে গালিগালাজ ও কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড
Image
বরিশালে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
Image
নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট