|
অসহায় বিপন্ন মানুষের খোঁজে পিরোজপুর কাউখালীর-আঃ লতিফ খসরু
মো: সজিব হোসেন ফরাজী : আমাদের একটু ভালোবাসা, একটু সহোযোগিতা, সন্তান পরিবারহীন অসহয় অসুস্থ বৃদ্ধ ব্যাক্তির জীবনের শেষ দিনগুলি হতে পারে একটু আরামদায়ক। এ সকল অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পরিবার পরিজন নেই। এদের কেউ থাকতেও রাস্তায়, কেউবা আবার কুড়ে ঘড়ে। বিভিন্ন বার্ধক্য জনিত কঠিন রোগে আক্রান্ত। এদের প্রতিপালন করা আমাদের দায়িত্ব। মানুষের জীবনে কঠিন সময় পার করতে হয়। যদি পরিবার সন্তান অভিভাবক না থকে, সে অসুস্থ যন্ত্রনা দায়ক হয়ে ওঠে। আমাদের সামান্য সহোযোগীতা করতে পারে কিছু অসহয় অসুস্ত ব্যাক্তিদের শেষদিনগুলো একটু আরামদায়ক হতে পারে। পরিবার পরিজনহীন বৃদ্ধ অসহয় মানুষের জন্য খাদ্য বস্ত্র বাসস্থানে জন্য পাশে দাড়াই। পিরোজপুর কাউখালীর সন্ধ্যা নদীর বাকে সবুজ শ্যামল গ্রামের পথে পথে কে আছেন অসহয় কোন লোকালয়, তাদের কথা ভেবে নিরান্তর ছুটে চলা মানব সেবা যার নেশা, এই পন করে চলতে চলতে কেটে যায় বেলা। সেই ব্যক্তি হলেন, পিরোজপুর কাউখালীর ষাটোর্ধ পরোউপকারী, মানবতার ফেরিওয়ালা-আঃ লতিফ খসরু। মঙ্গলবার পিরোজপুরের কাউখালী উপজেলার ৩নম্বর কাউখালী ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের ৭০ বছর বয়সী বয়বৃদ্ধ বুদ্ধিপ্রতিবন্ধী অসুস্থ আঃ জলিলের বাড়ীতে ছুটে যান তিনি। চেহারায় অপুষ্টির ছাপ, বুদ্ধিপ্রতিবন্ধী জলিলের রোগে আজ দিশেহারা। বুদ্ধিপ্রতিবন্ধী আঃ জলিল ও স্ত্রী কুরচিয়া দম্পত্তির নাবালক দুই সন্তান, আসহান হাবিব ও হোসাইনকে নিয়ে নিয়ে মানবতার জীবন যাপন করছেন। নেই বাসস্থান, নেই খাদ্যের ব্যবস্থা, হয়নি চিকিৎসার ব্যবস্থা বয়বৃদ্ধ জলিলের। জলিলের এমন অবস্থায় তার বাড়ীতে গিয়ে শীত বস্ত্র ও কম্বল তুলে দেন মানবতার ফেরিওয়ালা, আঃ লতিফ খসরু। আঃ লতিফ খসরু বলেন, পরিবার পরিজনহীন বৃদ্ধ ও বৃদ্ধা অসহায় মানুষের জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থার জন্য এদের পাশে দাঁড়াতে হবে। আমাদের যে যার অবস্থান থেকে এ ধরনের অসহায় মানুষেদের সহয়তা করতে হবে।
Post Views: ০
|
|