Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা ৪ নারী 
Thursday August 8, 2024 , 8:47 pm
Print this E-mail this

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে

অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা ৪ নারী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শান্তিতে নোবলেজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে বৃহস্পতিবার রাতে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে যোগ দিতে যাচ্ছেন ১৬ জন। এরমধ্যে চার নারী রয়েছেন। এরই মধ্যে উপদেষ্টাদের শপথগ্রহণের প্রস্তুতি চলছে বঙ্গভবনে। রাত ৯টায় শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রী পদমর্যাদার এই চার উপদেষ্টা হলেন–গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফরিদা আখতার, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুরশিদ, পরিবেশকর্মী ও আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান এবং গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরজাহান বেগম। উপদেষ্টা হিসেবে যোগ দিতে যাওয়া অন্যরা হলেন– বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদিপ চাকমা, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক এটর্নি জেনারেল হাসান আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক রাষ্ট্রদূত বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির আ.ফ.ম খালিদ হাসান ও অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক। গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশে কার্যত কোনো সরকার নেই।এর মধ্যে গত মঙ্গলবার বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি। পরে বঙ্গভবন প্রেস উইং জানায়, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট