Current Bangladesh Time
শনিবার জুন ২৭, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৭০ টাকার স্মারক নোটের যাত্রা শুরু 
Thursday March 22, 2018 , 2:22 pm
Print this E-mail this

দৃষ্টিনন্দন ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা

৭০ টাকার স্মারক নোটের যাত্রা শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ অভিযাত্রার গৌরবোজ্জ্বল মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ-মার্চ ২০১৮’ শীর্ষক ৭০ টাকার একটি স্মারক নোট ইস্যু করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবিরের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই নোট অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর বাংলাদেশ ব্যাংক থেকে এ নোট কেনা যাবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দুপুর ১২টা থেকে স্মারক নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে কেনা যাবে। পরে বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিসে পাওয়া যাবে। দৃষ্টিনন্দন ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আর শুধু খামসহ ৭০ টাকায় কেনা যাবে। এর আগে স্বাধীনতার ৪০ বছর এবং ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ৪০ ও ৬০ টাকার স্মারক নোট ইস্যু হয়েছিল।




Archives

Image
বিলকিস জাহান শিরীনের উপস্থিতিতে বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির প্রথম সভা
Image
বরিশাল কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বরগুনার সেই মিন্নি
Image
বরিশাল কীর্তনখোলা নদীতে নৌ তরি ‘কুইন অফ উলানিয়া’ উদ্বোধন
Image
বরিশালে কলেজছাত্রীর ওপর কিশোরী গ্যাংয়ের হামলা
Image
প্রেসক্রিপশন জালিয়াতি ও নজরদারি : বরিশালের অপসোনিন ফার্মার রিপ্রেজেন্টেটিভের কাণ্ড