Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৩৩ বছরের ক্যারিয়ার, প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ 
Tuesday September 23, 2025 , 7:17 pm
Print this E-mail this

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন শাহরুখ

৩৩ বছরের ক্যারিয়ার, প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ


মুক্তখবর বিনোদন ডেস্ক : ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ ইতিহাস গড়লেন শাহরুখ খান। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার জিতলেন তিনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন শাহরুখ। ‘জাওয়ান’  সিনেমাতে সাহসী সেনা কর্মকর্তা বিক্রম রাঠোর ও তার ছেলে আজাদের দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পান বলিউডের কিং খান। এই বিভাগে শাহরুখ খানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার সম্মান ভাগ করে নেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি, যিনি ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় এক আইপিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখা যুবকের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। একই সঙ্গে সিনেমাটি জিতেছে সেরা ফিচার ফিল্ম পুরস্কার। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে শাহরুখের অভিনয়শৈলীর প্রশংসা করেন উপস্থিত অনেকে। অন্যদিকে বিক্রান্ত ম্যাসির বাস্তবধর্মী ও শক্তিশালী অভিনয়কেও বিশেষভাবে সম্মান জানানো হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মর্যাদার সঙ্গে রয়েছে নগদ অর্থ ও পদক। সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি প্রত্যেকে পেয়েছেন ‘রজত কমল’ (রূপালি পদক) এবং দুই লাখ রুপি করে অর্থ পুরস্কার। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫-এর বিচারকাজে অংশ নেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা। ফিচার ফিল্ম বিভাগের প্রধান বিচারক ছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং নন-ফিচার ফিল্ম বিভাগের নেতৃত্ব দেন মালয় রায়।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী