Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১৮, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হাদি হত্যায় ৫ বাংলাদেশি আটক পশ্চিমবঙ্গে? জবাব দিল রাজ্য পুলিশ 
Monday December 29, 2025 , 1:39 pm
Print this E-mail this

মেঘালয় পুলিশ ও বিএসএফের আধিকারিক এই দাবিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন

হাদি হত্যায় ৫ বাংলাদেশি আটক পশ্চিমবঙ্গে? জবাব দিল রাজ্য পুলিশ


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে—বাংলাদেশ পুলিশের এমন দাবি নাকচ করে দিয়েছে ভারতের মেঘালয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার মেঘালয় পুলিশ ও বিএসএফের আধিকারিক এই দাবিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন।

ওসমান হাদির সন্দেহভাজন দুই হত্যাকারী

ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে মেঘালয়ে রয়েছে—বাংলাদেশ পুলিশের এমন বক্তব্য মেঘালয় পুলিশের আধিকারিক প্রত্যাখ্যান করেছেন। এবার এই বিষয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করল পশ্চিমবঙ্গ পুলিশও।

সোশ্যাল মিডিয়া পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে লেখা হয়, ‘সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট আমাদের নজরে এসেছে, যাতে বলা হচ্ছে, প্রতিবেশী দেশের একটি সাম্প্রতিক ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করেছে। এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। অনুরোধ, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।’




Archives

Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী
Image
‘প্রেমের প্রস্তাবের’ জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
Image
তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা : তথ্যমন্ত্রী
Image
পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার