Current Bangladesh Time
সোমবার আগস্ট ২৪, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে 
Wednesday June 18, 2025 , 12:31 pm
Print this E-mail this

প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপিকে বিশেষভাবে অনুরোধ

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আনা-নেওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে গুলশানস্থ বাসভবন ‘ফিরোজা’ থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। এ সময় হাসপাতালে আসা-যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপিকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।




Archives

Image
প্রয়াত সুজন সম্পাদক রফিকুল আলমের বাসভবনে রহমাতুল্লাহ
Image
ক্যান্সারের কাছে হেরে গেলেন সাংবাদিক এম. মিরাজ, বরিশালের সাংবাদিক অঙ্গনে শোক
Image
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান
Image
নির্বাহী সচিব পদে নিয়োগ পেয়েছেন বরিশালের কামরুজ্জামান দুলাল
Image
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন