Current Bangladesh Time
মঙ্গলবার ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিক মাহফুজুর রহমান মিথুন’র মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক 
Saturday February 1, 2020 , 8:39 pm
Print this E-mail this

সাংবাদিক মাহফুজুর রহমান মিথুন’র মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক


নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার সাংবাদিক মাহফুজুর রহমান মিথুন (মিথুন মাহফুজ) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বারডেম হাসপাতালে সকাল সাড়ে ১০টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক ক্লাব। জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস সাক্ষরিত বিবৃতিতে জানানো হয়েছে যে, দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার সাংবাদিক মাহফুজুর রহমান মিথুন (মিথুন মাহফুজ) এর মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাব গভীর শোকাহত। বিবৃতিদাতারা হলেন-জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সহ-সভাপতি মোঃ হাসান আলী রেজা দোজা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা আক্তার শিউলী, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি. এম. সাগর প্রমুখ। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী  আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 




Archives
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা
Image
বরিশালে দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ১৯
Image
হাদির ওপর হামলায় সন্দেহভাজন দু’জনের পাসপোর্ট ব্লক
Image
খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষেদৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন : রহমাতুল্লাহ
Image
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০