Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শীতের ভাপা পিঠা গ্রাম-বাংলার ঐতিহ্য 
Monday December 4, 2017 , 2:06 pm
Print this E-mail this

গ্রাম-বাংলার মানুষ এখনও ভাপা পিঠাকে কদর করেন

শীতের ভাপা পিঠা গ্রাম-বাংলার ঐতিহ্য


শীত এলে মনে পড়ে নানা রকম পিঠার কথা। এসব পিঠার মধ্যে আবার ভাপা পিঠা অন্যতম। ভাপা পিঠা আমাদের গ্রাম-বাংলার এক ঐতিহ্যবাহী পিঠা।
শীতের সকালে গরম গরম ভাপা পিঠা হলে আর কি চাই? আমাদের দেশে বিশেষ করে গ্রাম-বাংলার মানুষ এখনও ভাপা পিঠাকে কদর করেন। শীত এলে মেয়ে-জামাইকে নিয়ে আসেন আর ভাপা পিঠাসহ নানা রকম পিঠার উৎসব শুরু হয়।
আসুন জেনে নিই কিভাবে বানাবেন মজাদার ভাপা পিঠা।
উপকরণঃ
* সিদ্ধ চালের গুড়া- ৫০০ গ্রাম
* আতপ চালের গুড়া- ৫০০ গ্রাম
* নারকেল গুড়া- ১ কাপ
* গুড়- ৪০০ গ্রাম
* লবণ- স্বাদমত
* পানি- পরিমাণমত
প্রণালীঃ
* প্রথমে সিদ্ধ ও আতপ চালের গুড়া সামান্য লবণ ও পানি দিয়ে মেশাতে হবে। মিশ্রণ এমন হতে হবে যেন ভেজা মনে হয় কিন্তু দানা দানা হবে না ।
* এবার চালনি দিয়ে গুড়া চেলে নিতে হবে।
* একটি বড় হাড়িতে পানি রেখে হাড়ির মুখ পাতলা সুতি কাপড় দিয়ে বেধে নিতে হবে। এবার হাড়ির পানি জ্বাল দিতে হবে।
* পিঠার জন্য দুটি ছোট বাটি নিতে হবে। একটি বাটিতে অল্প চালের গুড়া দিয়ে এর উপর গুড় ও নারিকেল গুড়া ছড়িয়ে দিয়ে উপরে আবার চালের গুড়া দিয়ে হাল্কা চাপ দিয়ে সমান করে নিতে হবে।
* পিঠা সমান করে নেয়ার পর এর উপরে নেট বা পাতলা সুতি কাপড়ের টুকরা দিয়ে পিঠা ঢেকে বাটি উল্টিয়ে গরম পানির হাড়ির মুখে বসাতে হবে। ৪/৫ মিনিট পর কাপড়সহ পিঠা তুলে নিন। এভাবে বাকি চালের গুড়া, গুড় ও নারিকেল গুড়া দিয়ে আরও পিঠা বানিয়ে নিতে হবে।
* পিঠা হয়ে গেলে বাটি থেকে সাবধানে কাপড় তুলে গরম গরম পরিবেশন করতে হবে।

  • রতন মালাকার (শ্রীমঙ্গল)
  • সূত্র : ইজি নিউজ ২৪.কম




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ