Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যুবলীগের মহাসমাবেশ : ২৫ হাজার নেতাকর্মী নিয়ে অংশ নিলেন মেয়র সাদিক 
Friday November 11, 2022 , 2:31 pm
Print this E-mail this

হাতে যুবলীগের পতাকা, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও যুবলীগের চেয়ারম্যানের ছবি সম্বলিত ব্যানার ফেষ্টুন

যুবলীগের মহাসমাবেশ : ২৫ হাজার নেতাকর্মী নিয়ে অংশ নিলেন মেয়র সাদিক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিভিন্ন এলাকা থেকে যুবলীগের মহাসমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এছাড়া রাতেই বিভিন্ন জেলা থেকে আসা কর্মীদের বাস রাখা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, মহসীন হলের মাঠে। রিজার্ভ বাস, পিকআপ, মোটরসাইকেলের বহর নিয়ে যোগ দিচ্ছেন তারা। অনেকেই পায়ে হেঁটে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। শুকবার (নভেম্বর ১১) সকাল ১১ টার দিকে শহবাগ মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে দেখা গেছে এসব মিছিল। মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা প্রথমে মৎস্যভবন এলাকায় জড়ো হচ্ছেন। তারপর সেখান থেকে সমাবেশে যোগ দিচ্ছেন। মহাসমাবেশকে সফল করতে বরিশাল থেকে প্রায় ২৫ হাজার নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বৃহস্পতিবার রাতে ৮টি লঞ্চ যোগে নেতাকর্মীরা বরিশাল ত্যাগ করেন। শুক্রবার সকালে ঢাকা সদরঘাট থেকে বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে অংশ নেয় বরিশালের এসব নেতাকর্মীরা। তাদের পরনে ছিল টি-শার্ট। হাতে ছিল যুবলীগের পতাকা, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও যুবলীগের চেয়ারম্যানের ছবি সম্বলিত ব্যানার ফেষ্টুন। যুব সমাবেশ সফল হোকসহ নানা স্লোগানে উৎসবমুখর পরিবেশে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, শুক্রবার দুপুর আড়াইটা থেকে যুব সমাবেশ শুরু হবে। পরশ বলেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম যুব সংগঠন আওয়ামী যুবলীগ দেশের যে কোনো সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে। যুবলীগের নেতা-কর্মীরা ১১ নভেম্বরের পর থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের যে কোনো ধরনের নৈরাজ্য মোকাবিলা করতে রাজপথে থাকবেন। আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা