Current Bangladesh Time
সোমবার জুলাই ২৭, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষ, ২ কিশোরের মৃত্যু 
Thursday May 28, 2026 , 12:29 pm
Print this E-mail this

এলাকা জুড়ে শোকের ছায়া, স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক

মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষ, ২ কিশোরের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালী জেলার গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (মে ২৮) সকাল আনুমানিক ১০টায় গলাচিপা কলেজপাড়া রোডের গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-তামিম (১৫) এবং মো: ফয়সাল (১৬)। তাঁরা গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ড শ্যামলীবাগ এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয়রা জানায়, কালিকাপুর থেকে গলাচিপার উদ্দেশ্যে আসা মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় অটোরিক্সা রাস্তা পার হয়ে বিপরীত দিকের গলিতে ঢোকার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তামিম নিহত হন। গুরুতর আহত অবস্থায় ফয়সালকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। অন্যদিকে, অটোরিক্সা চালক সোহাগ হাং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় অটোরিক্সার যাত্রী ফরিদ হাং (২৫) গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় শ্যামলীবাগ ও ২ নম্বর ওয়ার্ডসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে শোক ও আতঙ্ক। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা