Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মারা গেছেন মাইটিভি’র বরিশালের ক্যামেরাপার্সন 
Monday March 30, 2026 , 9:17 pm
Print this E-mail this

তাঁকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হবে

মারা গেছেন মাইটিভি’র বরিশালের ক্যামেরাপার্সন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতীয় দৈনিক মানব জমিনের বরিশালের স্টাফ রিপোর্টার জিয়া শাহীনের ভাগ্নে ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি’র বরিশালের ক্যামেরাপার্সন, নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মাহাবুব আলম চৌধুরীর পুত্র আসাদ চৌধুরী (৩২) ইন্তেকাল করেছেন। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার (মার্চ ৩০) সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি….রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত আসাদ চৌধুরীকে আশংকাজনক অবস্থায় গত ৪দিন পূর্বে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সার্পোটে রাখা হয়। আজ সন্ধ্যা ৭টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়। দাফনের জন্য লাশ রাতেই বরিশালে নিয়ে আসা হবে। আগামীকাল মঙ্গলবার (মার্চ ৩১) সকাল ৯ টায় কাউনিয়া ব্রাঞ্চ রোড জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে তাঁকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হবে।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী