Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ৮, ২০২৬ ১:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক 
Tuesday April 7, 2026 , 6:41 pm
Print this E-mail this

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে : ওসি

ভোলায় হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (এপ্রিল ৭) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। আটক ব্যক্তি ভোলার একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি (দালাল) হিসেবে কাজ করেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে আরিফ তৃতীয় তলার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আরিফকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো: তৈয়বুর রহমান বলেন, হাসপাতালে এ ধরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আরিফ নামের যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশালে এলপিজি বাজারে অভিযান
Image
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
Image
হলুদ অটো রিকশার বিরুদ্ধে বিসিসি’র বিশেষ অভিযান
Image
ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
Image
পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন