Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ২৩, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ব্রিজ ভেঙে ট্রাকসহ খালে 
Tuesday May 17, 2022 , 3:02 pm
Print this E-mail this

কারও কোনো ক্ষতি হয়নি, যান চলাচল বন্ধ

ব্রিজ ভেঙে ট্রাকসহ খালে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন ডাওরিবাজার এলাকায় বাইপাস সড়কে ব্রিজ ভেঙে ট্রাকসহ খালে পড়েছে। এ সময় কোনো হতাহত না হলেও ভোলা-চরফ্যাশনের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সকাল সাড়ে ১০টার দিকে ডাওরিবাজার ব্রিজ অতিক্রম করতে ব্রিজে ওঠে। এ সময় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙে আরও যানবাহনসহ খালে পড়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ভেঙে পড়া ব্রিজে থাকা যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেন। লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, ব্রিজ ভেঙে ট্রাকসহ অটোরিকশা খালে পড়েছে। এতে কারও কোনো ক্ষতি হয়নি। তবে সব যান চলাচল বন্ধ হয়ে গেছে।  উল্লেখ্য, ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংস্কারকাজ করতে মূল বেইলি ব্রিজ ভেঙে নতুন ব্রিজের নির্মাণকাজ চলছে। যানবাহন ও মানুষ চলাচলের জন্য পাশ দিয়ে বাইপাস ব্রিজটি নির্মাণ করা হয়।




Archives

Image
বরিশালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
Image
বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
Image
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা