Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বরিশাল বিভাগীয় সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত 
Thursday March 5, 2026 , 7:17 pm
Print this E-mail this

ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বরিশাল বিভাগীয় সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বরিশাল বিভাগীয় সাংবাদিক ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (মার্চ ৫) বরিশাল নগরীর সেডোনা হোটেলের কনফারেন্স রুমে দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার ব্যবস্থাপক মশিউর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিডিয়া ফোরামের সদস্যবৃন্দ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা এবং কমিউনিটি সদস্যসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সংস্থার বিভিন্ন কার্যক্রম, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট