Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২৭, ২০২৬ ২:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের ফরিদপুর বর্জ্য শোধনাগার প‌রিদর্শন 
Wednesday April 15, 2026 , 11:10 pm
Print this E-mail this

‘পাইরোলাইসিস প্লান্ট’-এ পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে জ্বালানি তেল ও কার্বন তৈরি

বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের ফরিদপুর বর্জ্য শোধনাগার প‌রিদর্শন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফরিদপুর পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকার আধুনিক ব্যবস্থাপনা ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বুধবার (এপ্রিল ১৫) দুপুরে ফরিদপুর পৌরসভার আদমপুর এলাকায় বর্জ্য শোধনাগার ও রিসাইকেলিং প্লান্ট পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিসিসি প্রশাসক আদমপুর এলাকায় বর্জ্য শোধনাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। বিশেষ করে প্লাস্টিক রিসাইকেলের ‘পাইরোলাইসিস প্লান্ট’ এর কার্যক্রমে তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

এই প্লান্টে পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে পরিবেশবান্ধব উপায়ে জ্বালানি তেল ও কার্বন তৈরি করা হচ্ছে। বর্জ্যকে সম্পদে রূপান্তর করার এই প্রক্রিয়াটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তিনি। ফ‌রিদপু‌রের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা পরিদর্শন শেষে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, নগরায়নের ফলে সৃষ্ট বর্জ্য বর্তমানে বড় চ্যালেঞ্জ। ফরিদপুর পৌরসভা যেভাবে প্লাস্টিক বর্জ্য থেকে তেল উৎপাদন করছে, তা অত্যন্ত প্রশংসনীয় এবং পরিবেশবান্ধব। তিনি আরও বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য পরিশোধন ব্যবস্থাকে আরও আধুনিক ও সুগম করতে আমরা কাজ করছি। ফরিদপুরের এই মডেলটি অত্যন্ত কার্যকর। বরিশালেও অনুরূপ পাইরোলাইসিস প্লান্ট ও আধুনিক বর্জ্য শোধনাগার চালু করার ব্যাপারে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট