Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিএম কলেজে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 
Sunday December 10, 2017 , 1:04 pm
Print this E-mail this

সকল ম্যাচই নকআউট সিস্টেমে এবং ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা

বরিশাল বিএম কলেজে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল ব্রজমোহন কলেজে মহান বিজয় দিবস প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় কলেজের বাণিজ্য ভবন সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এস কাইউম উদ্দিন আহম্মেদ, কলেজের ক্রীড়া শিক্ষক আপিল উদ্দিন, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক সঞ্জয় বিশ্বাস ও মনোজ হালদার প্রমুখ। উদ্বোধনের প্রথম দিনে অর্থনীতি ও গণিত বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ১০ ওভার করে খেলায় প্রতিদিন ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকল ম্যাচই নকআউট সিস্টেমে এবং ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা