Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২৭, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, জি-মরফিনসহ গ্রেফতার ১ 
Friday April 3, 2026 , 9:19 pm
Print this E-mail this

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের, ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে

বরিশাল নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, জি-মরফিনসহ গ্রেফতার ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে জি-মরফিন ইনজেকশন ও ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (এপ্রিল ১) দুপুর ১টার দিকে বরিশাল কোতোয়ালি থানাধীন বিসিসি ১৩ নম্বর ওয়ার্ডের খান সড়কের খান ম্যানশনের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় থেকে জানযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তল্লাশি চালিয়ে জি-মরফিন ইনজেকশন ৫০ অ্যাম্পুল এবং জি-মরফিন এসআর ট্যাবলেট ২০ পিস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বরিশাল নগরীর কোতোয়ালি থানার বিসিসি ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ গোলাম মাহাবুব রেজা খান (৫৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট