Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ১৮, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব 
Saturday July 14, 2018 , 6:43 pm
Print this E-mail this

নগরীর শত শত নারী-পুরুষ ও শিশু সহ সকল বয়সের হিন্দু ধর্মালম্বি ভক্তদের অংশগ্রহণ

বরিশাল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব


নিজস্ব প্রতিবেদক : বরিশালে আনন্দ-উৎস উদ্দিপনার মধে দিয়ে হিন্দু ধর্মালম্বি ভক্তরা জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করে। শনিবার বিকাল সাড়ে ৪টায় নগরীর সদররোড জগন্নাথ মন্দির থেকে এক বণ্যাঢ্য শোভা যাত্রা বের করে। রথযাত্রার শোভা যাত্রায় নগরীর শত শত নারী-পুরুষ ও শিশু সহ সকল বয়সের হিন্দু ধর্মালম্বি ভক্তরা ঢাকের তালে তালে সবাই ঐক্যবদ্ধভাবে রথের দড়ি টেনে নগরী প্রদক্ষিণ করেন। এর পূর্বে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করেন বরিশালে শিক্ষানুরাগী ও বিশিষ্ট শিল্পপতি নগরীর সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে। এছাড়া নগরীর নতুন বাজার এলাকার শংকর মঠ এলাকা থেকে ধর্ম প্রতিষ্ঠান ইসকন থেকে ভিন্ন ভাবে আরো একটি রথযাত্রা বের হয়। রথযাত্রা দুটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূণরায় নিজস্বস্থানে ফিরে আসে। রথযাত্রা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নগরীতে পুলিশ, ডিবি, সিটি এসবি কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেন।




Archives

Image
বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
Image
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২
Image
দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড
Image
বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল যোগাযোগের আওতায় আসছে
Image
মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন