Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১৮, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল চরকাউয়া খেয়াঘাট ইজারা না দেওয়ার দাবীতে উপদেষ্টার কাছে শিরিনের চিঠি 
Monday December 8, 2025 , 11:39 am
Print this E-mail this

চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বরিশালের জেলা প্রশাসক ও বন্দর কর্মকর্তাকে

বরিশাল চরকাউয়া খেয়াঘাট ইজারা না দেওয়ার দাবীতে উপদেষ্টার কাছে শিরিনের চিঠি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের চরকাউয়া খেয়াঘাটের ইজারা না দেওয়ার দাবীতে বিআইডব্লিউটিএ’র উপদেষ্টাকে চিঠি দিয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাড. বিলকিস জাহান শিরিন। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বরিশালের জেলা প্রশাসক ও বন্দর কর্মকর্তাকে। মানবিক কারণে যেন খেয়াঘাট ইজারা না দেওয়া হয় সে বিষয়ে বিবেচনা করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

৭ ডিসেম্বর উপদেষ্টা বরাবরে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে ‘চরকাউয়া খেয়াঘাটের ইজারা বহু বছর ধরে বন্ধ রয়েছে। এই খেয়াঘাট থেকে প্রতিদিন লাখো মানুষ দুই পাড়ে যাতায়াত করে। হঠাৎ করে বরিশাল বন্দর কর্তৃপক্ষ ঘাটটি ইজারা দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে। যে খবরে খেয়াঘাটের দুই পাড়ের মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাই লাখো মানুষের কথা চিন্তা করে ঘাট যেন পূণরায় ইজারা না দেওয়া হয়। বরিশাল বিএনপির নেতারা। তারা বলেন, সামনে নির্বাচন। এই সময়ে খেয়াঘাট ইজারা দিলে এর প্রভাব এসে পড়বে সদর আসনের বিএনপির প্রার্থীর উপর। এছাড়া যে ইজারা ১৭ বছর বন্ধ রয়েছে তা এখনই কেন দেওয়ার জন্য তোড়জোড় শুরু করা হয়েছে সে বিষয়েও প্রশ্ন তোলেন তারা। একই সাথে কোনভাবে ঘাট ইজারা দেওয়ার চেষ্টা করা হলে জনগণ নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।




Archives

Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী
Image
‘প্রেমের প্রস্তাবের’ জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
Image
তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা : তথ্যমন্ত্রী
Image
পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার